ভারত-পাকিস্তান: কার কয়টি যুদ্ধবিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

ভারত-পাকিস্তান: কার কয়টি যুদ্ধবিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরের এই ইস্যুতে পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাচ্ছে ভারত। ইতোমধ্যে দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দিল্লি। দিল্লির এমন মারমুখী প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসলামাবাদও। রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী রাষ্ট্রের। প্রশ্ন উঠছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যিই যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কার? ৫১৩টি যুদ্ধ বিমানের মালিক ভারত নাকি ৩২৮টি যুদ্ধউড়ানের মালিক পাকিস্তান? ভারতে ট্যাংকের সংখ্যা ৪,২০১ অন্যদিকে পাকিস্তানে ২,৬২৭। ভারতে সেলফ-প্রপেলড আর্টিলারি ১০০। আবার পাকিস্তানের এই সংখ্যা ভারতের তুলনায় বেশি ৬৬২। ভারতে মোট এয়ারক্রাফট ২,২২৯ কিন্তু পাকিস্তানে ১,৩৯৯। ভারতে হেলিকপ্টার

৮৯৯ অন্যদিকে পাকিস্তানে ৩৭৩। ভারতে অ্যাটাক হেলিকপ্টার ৮০ কিন্তু পাকিস্তানে ৫৭। ভারতে ফ্রিগেট সংখ্যা ১৪ এবং পাকিস্তানে ৯। ভারতে সাবমেরিন সংখ্যা ১৮ অন্যদিকে পাকিস্তানে ৮। গত মাসে নীতিবিষয়ক গবেষণা এবং উপদেষ্টা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তরফে যে রিপোর্ট (সম্ভাব্য) প্রকাশ করা হয়েছিল, তাতে দাবি করা হয়েছিল যে ভারতের ভান্ডারে ১৮০টি পারমাণবিক অস্ত্র আছে। আর পাকিস্তানের ভান্ডারে আছে ১৭০টি পারমাণবিক অস্ত্র। সে সঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, বিশ্বের যে দেশগুলো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, সেই তালিকায় ভারত এবং পাকিস্তান। তাৎপর্যপূর্ণভাবে পেহেলগামে হামলার তীব্র নিন্দা করা রাশিয়া এবং আমেরিকার হাতে বিশ্বের সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে। ওই রিপোর্ট

অনুযায়ী, ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৪,২৯৯। আর ডোনাল্ড ট্রাম্পের দেশের হাতে ৩,৭০০টি পারমাণবিক অস্ত্র আছে। সেখানে পাকিস্তানের ‘বন্ধু’ হিসাবে পরিচিত চীনের কাছে আছে ৬০০টি পারমাণবিক অস্ত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা