ইরানে আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

ইরানে আবারো হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদাগারেও হামলা করা হবে। সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকা-তে তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আমরা সমূলে ধ্বংস করতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে সেখানেও মার্কিন বাহিনী পৌঁছাবে। ক্যারোলিন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই তা দিয়েছেন। যদি আত্মবিশ্বাস না থাকত, তাহলে তিনি এমন সিদ্ধান্ত নিতেন না। এর আগে, ১৩ জুন ইরানের বিভিন্ন পারমাণবিক

স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালালে উত্তেজনা চরমে ওঠে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, ‘এটি একেবারেই ক্ষমার অযোগ্য কাজ।’ বিশ্লেষকরা মনে করছেন, হোয়াইট হাউসের সর্বশেষ বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরানে আরও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই সংঘাতের ইতি ঘটার সম্ভাবনা ক্ষীণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি