১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

১৮তম নিবন্ধনের সংশোধিত ফল প্রকাশ, নতুন বিতর্ক শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশোধিত এ ফলে নতুন করে আরও ১১৩ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। এনটিআরসিএর পরিচালক (যুগ্ম সচিব) কাজী কামরুল আহছানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত ১৫ জুন সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে আজ ২৩ জুন (সোমবার)। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগে গত ৪ জুন বিকাল ৫টার দিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। প্রথম দফায় ফল প্রকাশের ১১ দিন পর ১৫ জুন

সংশোধিত ফলাফলের বিজ্ঞপ্তি সই করা হয়। যদিও তা প্রকাশ করা হয়েছে আরও সাতদিন পরে। এনটিআরসিএর ওয়েবসাইটে আজ প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মর্মে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে বলা হয়, ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হননি। সেই প্রেক্ষিতে ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ডকপি যাচাইয়ে প্রতীয়মান হয় যে, কারিগরি ত্রুটির কারণে ৪ জুন প্রকাশিত ফলাফলে ২৩ মার্চ

অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল অন্তর্ভুক্ত হয়নি। ‘পরে ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের হার্ডকপি ও সফট কপি যাচাই করে দেখা যায় যে, ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট ১১৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সেই প্রেক্ষিতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে (৬০৫২১+১১৩)=৬০৬৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!