‘বিশেষ সুবিধা’ পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

‘বিশেষ সুবিধা’ পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
আগামী ১ জুলাই থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। এ ‘বিশেষ সুবিধা’ হবে মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ। এ সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব (প্রবিধি-৩) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। আরও বলা হয়, গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে

অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫% হারে, তবে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এর আগে পৃথক এক অফিস আদেশে বিশেষ সুবিধায় বৃদ্ধির কথা জানায় অর্থমন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) দিলরুবা শাহীনা। এতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা করা হবে। আগে যা ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

আর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না। বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। এগুলোর মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি, বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী রয়েছেন সাড়ে ৫ লাখের মতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম