কুষ্টিয়ায় সরকারি অফিস টাইম ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজ ক্লিনিকে রোগী দেখেন আরএমও হোসেন ইমাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় সরকারি অফিস টাইম ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজ ক্লিনিকে রোগী দেখেন আরএমও হোসেন ইমাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
সরকারি অফিস টাইম ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজ ক্লিনিকে রোগী দেখেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম। হাসপাতাল সংলগ্ন তার মালিকাধীন ক্লিনিক ঘিরে গড়ে উঠেছে দালালদের বিশাল সিন্ডিকেট। জেনারেল হাসপাতালে আসা গরীব রোগীদের সুকৌশলে ভাগিয়ে আরএমও’র ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ক্লিনিকে বসে সেবার নামে রোগীদের পকেট কাটছেন তিনি। হাসপাতালে তার খোঁজে গেলে তেড়ে আসে পোষা ক্যাডার বাহিনী। সরেজমিন একাধিক দিন অনুসন্ধান করে মিলেছে অনিয়মের নানা চিত্র। শনিবার (২১জুন), ঘড়ির কাটাই তখন বেলা পৌনে ১২টা। এ সময় সরকারি হাসপাতালের অফিসে দায়িত্ব পালন করার কথা কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমামের। কিন্তু চিত্র পুরোপুরি উল্টো।

হাসপাতালের পুর্ব পাশে অবস্থিত নিজের মালিকাধীন নিউ সান ক্লিনিকে বসে তখন রোগী দেখছেন, করছেন পরীক্ষা-নিরীক্ষা। ১৯ জুন সকাল ৯টার দিকেও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় তার রুম ভেতর থেকে আটকানো। বাইরে হোসেন ইমামের অপেক্ষায় বসে আছেন রোগীরা। ফাঁক দিয়ে দেখা যায় আরএমও নেই। রুমের মধ্যে বসে আছেন দুই ব্যক্তি। মাঝে মধ্যে হাসপাতালের কয়েকজন নারী স্টাফ এসে রুমে ঢুকছেন আবার বেরিয়ে যাচ্ছেন। এর মাঝে তিন রোগী আসেন আরএমও হোসেন ইমামের চেম্বারে সামনে। এক নারী এসে তাদের ডেকে নিয়ে যান। পিছু নেই এ প্রতিবেদক। এরপর ইজিবাইকে তুলে নেওয়া হয় ‘নিউ সান ক্লিনিকে’। সেখানে বসে তখন রোগী দেখছেন আরএমও। অথচ তখন তার সরকারি জেনারেল

হাসপাতালের চেম্বারের সামনে রোগীদের জটলা। অপেক্ষা করছেন ডা. হোসেন ইমামের জন্য। রোগীদের অভিযোগ, কয়েক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও দেখা মেলে না তার। সকাল ৮টা থকে দালালরা সক্রিয় হয়ে ওঠে। তারা টিকিট কাউন্টারের আশেপাশে ঘোরা ফেরা করে। গ্রামের গরীব রোগীরা আসলে তাদের টার্গেট করে নিয়ে যায় হোসেন ইমামের ব্যক্তিগত ক্লিনিকে। এভাবে গরীব রোগীরা ফ্রি চিকিৎসার পরিবর্তে হয়রানী ও অর্থ খসছে। ২১ জুন সকাল ৯টায় পেটের সমস্যা নিয়ে সরকারি হাসপাতালের কাউন্টার থেকে টিকিট কেটে আরএমও হোসেন ইমামের চেম্বারের সামনে আসেন উজ্জল নামের এক রোগী। তখনো অফিসে আসেননি তিনি। সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন হোসেন ইমাম। সরকারি হাসপাতালের চেম্বারে দেখে উজ্জলকে দেখে ৫টি পরীক্ষা দেন।

নারী দালাল তাকে নিয়ে যান আরএমও’র ক্লিনিক নিউ সানে। ১১টার পরপর সরকারি হাসপাতালের চেম্বার ছেড়ে গোপনে ফের নিজ ক্লিনিকে গিয়ে রোগী দেখা শুরু করেন। এ প্রতিবেদক গোপন ক্যামেরায় সে সব ছবি ধারন করে। উজ্জল হোসেন, পেটের সমস্যা নিয়ে জেনারেল হাসপাতালে যান। সেখানে এক নারী দালাল হোসেন ইমামের ক্লিনিকে নিয়ে যায়। তখন সরকারি অফিস সময়। আরএমও হোসেন ইমাম নিজে আমাকে সনো পরীক্ষা করেন।’ বিকেলের দিকে চেম্বারে গেলে জেনারেল হাসপাতালে থেকে নেওয়া ৫ টাকার টিকিটের পরিবর্তে তার নিজস্ব প্যাডে ব্যবস্থাপত্র লিখে দেন। এ অনিয়মের বিষয়টির ধরা পড়ে। জেসমিন নামের একজন রোগী বলেন, শনিবার সাড়ে ১১টার দিকে নিউ সানে যায় হোসেন ইমামকে দেখাতে। তিনি তখন চেম্বারে

অবস্থান করে রোগী দেখছিলেন। আমাকে দেখে ২ হাজার ৬০০ টাকার পরীক্ষা দেন। পরীক্ষা বাইরে করাতে চাইলে তার স্টাফরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। হোসেন ইমাম যে প্রেসক্রিপশনের কাগজ দিয়েছিলেন সেটা তারা কেড়ে নেন। টানা দুই দিন প্রায় ৬ ঘন্টা জেনারেল হাসপাতাল ও নিউ সান ক্লিনিকে অবস্থান করে দালালদের দৌরাত্ম দেখা যায়। ১০ থেকে ১৫জন দালাল সক্রিয় হাসপাতাল ঘিরে। নারী দালালরা জানান,‘ সকাল থেকে ১১টা পর্যন্ত নিজের ক্লিনিকে রোগী দেখেন আরএমও। এর মাঝে হাসপাতালে আসেন হাজিরা দিতে। তারপরও চেম্বার থেকে কল আসলে আবার গোপনে বেরিয়ে যান। এভাবে চালান তিনি। সরকারি হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস সময়। এ সময়ে কোন

চিকিৎসক বাইরে রোগী দেখতে পারবে না। এদিকে ২১জুন দুপুর সাড়ে ১২টার দিকে হোসেন ইমামের সরকারি হাসপাতালে চেম্বারে গিয়ে যায় ভেতর থেকে দরজা বন্ধ। কড়া নাড়তেই ভেতর থেকে এক ব্যক্তি দরজা খুলে দেন। আরএমও আছেন কি-না জানতে চাইলে মিটিংয়ে আছেন জানিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই ব্যক্তি। হেনস্থা করেন এ প্রতিনিধিকে। তবে হাসপাতালের সহকারি পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন- সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে অফিস করার কোন নিয়ম নেই। আরএমও কোথায় আছে জানতে চাইলে তিনি নানা ব্যাখা দেন। এদিকে সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লাকী বলেন,‘ রক্ষক যখন ভক্ষক হয় তখন সমাজে ভালো কিছু থাকে না। আরএমও নিজেই যখন দালাল দিয়ে রোগী

ভাগিয়ে নেন সেখানে আর সেবা থাকে না। আর জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন,‘ প্রয়োজনে দালালদের সনাক্ত করে ছবি টাঙ্গিয়ে দেওয়া হবে। আর অফিস টাইমেক ব্যাক্তিগত চেম্বার করলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে সরকারি হাসপাতালে গিয়ে দেখা পাওয়া যায়নি হোসেন ইমামের। পরে ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি। নিউজ করলে চাঁদাবাজি মামলা করা হবে বলেও একাধিক মাধ্যমে হুমকি দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল