বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
গায়ক মাইনুল আহসান নোবেলকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ইডেন কলেজের এক ছাত্রীর অপহরণ ও ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় মামলাটি দায়ের করা হয়। নোবেলের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এদিন নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়ে গেছে। আসামি জামিন পেলে বাদীর কোনো আপত্তি নেই। বাদী আদালতে উপস্থিত আছেন। তখন বিচারক বাদীকে জিজ্ঞাসা করেন, 'আপনাদের মধ্যে কি আপোষ হয়েছে? আসামি জামিন পেলে কি

আপনার কোন আপত্তি আছে? তখন বাদী বলেন, না স্যার। আমার কোনো আপত্তি নেই।' এরপর বিচারক বলেন, জামিনের দরখাস্তে সেই কথাটা লিখে দেন। পরে বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন। পরে আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, 'আদালত নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। আশা করি আজই তিনি কারামুক্ত হবেন।' শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয়। নোবেলকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাদীর সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে। এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে নোবেল এবং ওই তরুণীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করে তা আদালতকে জানানোর নির্দেশ দেন। পরদিন ১৯ জুন কেরানীগঞ্জ

কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরই নোবেলকে ডেমরা থেকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?