ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুন, ২০২৫

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ |
কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী দোহার একাংশ। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলি এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ এজেন্সি জানায়, দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক, যারা অ্যাক্সিওসের বরাতে খবরটি প্রকাশ করেছে। অন্যদিকে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে ‘প্রতিশোধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাসনিম জানায়, ইরানের ওপর সাম্প্রতিক হামলার জবাবে

এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, দোহা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার ওয়াল স্ট্রিট জার্নাল এর আগেই একটি প্রতিবেদনে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলার প্রস্তুতি হিসেবে ইরান বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিচ্ছে। আজকের হামলা তারই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যেখান থেকে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনা করে। এই হামলা নিয়ে এখনো কাতার বা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি