ইউজিসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ April, ২০২৫

ইউজিসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ April, ২০২৫ |
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস ডটকম অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। মামলার আসামিরা হলেন-ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দিন এবং চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো. মোস্তাফিজুর রহমান। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. আরিফ হোসেন সাগর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত

ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় সিএমএম কোর্টে মামলা হয়েছে। আদালত ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’ মামলা সূত্রে জানা গেছে, ৬ মার্চ বাদী মামলার আসামিদের বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রচার করেন। পরে ১৯ মার্চ সংবাদ সংগ্রহে ইউজিসিতে গেলে সেখানে ‘মব’ সৃষ্টি করে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী সাংবাদিককে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দেন মামলার আসামিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার