আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

আইপিএল ম্যাচ পাতানোর ‘সবচেয়ে বড় মঞ্চ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ পাতানোর বড় মঞ্চ বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার মতে, ভারতের এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ম্যাচ পাতানোর‘সবচেয়ে বড় মঞ্চ’। এর আগে একই অভিযোগ করেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। আইপিএলে ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়েলস। এরপর ১৯ এপ্রিল লখনৌ সুপারজায়ান্টসের বিপক্ষে আবার ২ রানে হারে ফ্র্যাঞ্চাইজিটি। দুটি ম্যাচেরই একপর্যায়ে জয়ের সুযোগ ছিল রাজস্থানের। সেখান থেকে হেরে যাওয়ায় রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন জয়দীপ বিহানি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হয়তো রাজস্থানের কাছ থেকে আইপিএলের টিকিট কম পেয়েই এমন অভিযোগ করেছে রয়েল চ্যালেঞ্জার্স

বেঙ্গালুরু। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে সাধারণত যে পরিমাণ টিকিট পেয়ে থাকে, এবার তার চেয়ে কম পেয়েছে। ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাটির অসন্তোষের পেছনে এটা মূল কারণ হতে পারে বলে জানানো হয়। পাকিস্তানের হয়ে ৫টি টেস্ট, ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা তানভীর আইপিএলে ম্যাচ ফিক্সিং বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন। ৪৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারের এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিসিসিআই গর্বভরে দাবি করে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। হ্যাঁ, এটা তাই, কিন্তু এটা ম্যাচ পাতানোর সবচেয়ে বড় মঞ্চও। বেশির ভাগ দলই বাজিকরদের হাতের মুঠোয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন