হার্ট সার্জারি কিডনির ক্ষতি করতে পারে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

হার্ট সার্জারি কিডনির ক্ষতি করতে পারে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
হার্ট সার্জারি বা অস্ত্রোপচারের পরে কেন কিডনির ক্ষতি হয় তা বোঝার ক্ষেত্রে বড় অগ্রগতির দাবি করেছেন গবেষকরা। এজন্য ‘ফ্লোরি ইনস্টিটিউট’-এর গবেষকরা হার্ট সার্জারি রোগীদের ডাক্তারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। অস্ত্রোপচারের সময় ও এর পরে কিডনির স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিশ্বে প্রথমবারের মতো প্রাণী মডেল তৈরি করেছেন তারা, যা তাদের ‘হার্ট-লাং’ বা হার্ট-ফুসফুস মেশিন ব্যবহার করলে কিডনির কী ঘটে তার বিস্তারিত ধারণা দিয়েছে। মেশিনটি এক ধরনের জীবন রক্ষাকারী ডিভাইস, যা হার্টে সার্জারির সময় হৃদযন্ত্র বন্ধ থাকা অবস্থায় দেহে রক্ত ও অক্সিজেন প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। তবে এ গবেষণায় উঠে এসেছে, এটি হৃদযন্ত্রের উপকার করলেও কিডনির ক্ষতি করতে পারে। এ গবেষণায় মডেল হিসেবে ১২টি ভেড়ার

অস্ত্রপাচার করেছেন গবেষকরা। অস্ত্রোপচারের আগে, অস্ত্রোপচার চলাকালীন ও অস্ত্রোপচারের কয়েক সপ্তাহ পরে এদের কিডনির স্বাস্থ্যের ওপর নজর রাখেন তারা। গবেষকরা বলছেন, হার্ট-ফুসফুস মেশিন ব্যবহারের সঙ্গে সঙ্গে কিডনিতে রক্ত প্রবাহ ও অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। অস্ত্রোপচার শেষ হওয়ার পরেও অক্সিজেনের এ অভাব কমেনি এবং এ অবস্থা কয়েক সপ্তাহ ধরে ছিল। এমনকি অপারেশনের চার সপ্তাহ পরেও কিডনিতে অক্সিজেনের মাত্রা কম ছিল। এ চলমান অক্সিজেন ঘাটতির ফলে দেহে নানারকম সমস্যা দেখা দেয়। যেমন– প্রদাহ, কোষের মৃত্যু ও শেষ পর্যন্ত কিডনি টিস্যুতে ক্ষত। এগুলো সবই গুরুতর আঘাতের লক্ষণ। গবেষকরা বলছেন, এর থেকে ইঙ্গিত মেলে কেন অনেক রোগীর হার্ট সার্জারির পরে ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’ বা একেআই হয়

এবং কেউ কেউ পরে কেন দীর্ঘমেয়াদি ‘ক্রনিক কিডনি ডিজিস’ বা সিকেডি’তে আক্রান্ত হন। অস্ত্রোপচারের পরে প্রথম দুই দিনে প্রায় অর্ধেক ভেড়ার মধ্যে একেআই দেখা দিয়েছে। চার সপ্তাহ পরেও এদের মধ্যে এ সমস্যা রয়ে গিয়েছে। কেবল কিডনি কীভাবে কাজ করছে তা নয়, বরং একটি মাইক্রোস্কোপের নীচে টিস্যু কীভাবে কাজ করে তাও দেখিয়েছে। গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক যুগেশ লঙ্কাদেব বলেছেন, গবেষণার ফলাফল দীর্ঘদিনের চিকিৎসা রহস্যের ওপর নতুন আলো ফেলেছে। তিনি বলেছেন, আমাদের কাছে এখন স্পষ্ট প্রমাণ রয়েছে, হার্ট সার্জারির কারণে কিডনিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং এই কমতি কিডনির ওপর প্রভাব ফেলে।অস্ত্রোপচার ও কিডনির মধ্যে এই যোগসূত্রটি কীভাবে স্বল্পমেয়াদী ক্ষতি দীর্ঘমেয়াদী রোগে পরিণত হতে পারে

তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এ গবেষণার জন্য অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বড় হাসপাতালের কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট, সার্জন, আইসিইউ ডাক্তার ও পারফিউশনিস্টদের সঙ্গে কাজ করেছেন গবেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়