চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির উত্তর–পূর্বাঞ্চলে পাওয়া এই বিশাল স্বর্ণভান্ডারকে ১৯৪৯ সালের পর ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি বলে ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুক্রবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ এলাকায় অবস্থিত স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন নিশ্চিত স্বর্ণের মজুত শনাক্ত করেছে। রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটিকে এখন উন্মুক্ত খনি হিসেবে উন্নয়ন ও উত্তোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি খনিটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত স্বর্ণ খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০

মিটার উচ্চতার ওপর বিস্তৃত এই এলাকায় প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রত্যেক টন আকরিক থেকে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ উত্তোলন করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। আরও জানা যায়, মাত্র ১৫ মাসের অনুসন্ধান কর্মযজ্ঞে খনিটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এত দ্রুত এবং মানসম্মত অনুসন্ধানের উদাহরণ ভবিষ্যতে খনিজ সম্পদ অনুসন্ধানে একটি নতুন মডেল হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?