অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের শাসনামলে কতটুকু শান্তিতে আছে দেশের মানুষ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৫

অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের শাসনামলে কতটুকু শান্তিতে আছে দেশের মানুষ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৫ |
অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের শাসনামলে কতটুকু শান্তিতে আছে দেশের মানুষ? দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব দেশের সংখ্যাগুরুদের হাতে, সেই সংখ্যালঘু মানুষেরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ীর অধীনে কেমন আছে? একটা পরিসংখ্যান দেখা যাক। আগস্ট ২০২৪ সাল থেকে জুন ২০২৫ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে সারাদেশে ২,৪৪২টি নির্যাতনের ঘটনা ঘটেছে যেখানে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, জমি দখল — সবই স্থান পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালের ৫ আগস্টেই ১,৪৫২টি হামলা হয়েছে! এর পর ১৫ দিনে ২,০১০টি আক্রমণের ঘটনা ঘটে যেখানে ৬৯টি মন্দির আক্রান্ত, ১৫৭টি হিন্দু পরিবারের বাসস্থান ও ব্যবসা ধ্বংস করা হয়। এই হামলা গুলোর রহস্য উদ্ঘাটন বা ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার প্রদানে ইউনুস সরকার কি উদ্যোগ

নিয়েছিল? সরকার বলেছিল এগুলো রাজনৈতিক হামলা, শুধু তাই নয় এই প্রতিটি হামলার পেছনে যারা দায়ী তাদেরকে গণহারে দায়মুক্তি দেওয়া হয়েছে। এবার তাহলে ভাবুন, শান্তিব্যবসায়ী সুদখোর ইউনুসের আমলে কে শান্তিতে আছে? ুধু জুলাই জঙ্গি ও অন্তর্বর্তী লুটেরারা শান্তিতে আছে। দেশের আর একজন মানুষও এই অবৈধ সরকারের শাসনে নিরাপদ নেই, শান্তিতে নেই। ২০২৪ এর পরে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৭ জন সংখ্যালঘুকে খুন করা হয়েছে, ২০টি ধর্ষণ বা যৌন সহিংসতার ঘটনা ঘটেছে, ৫৯টি ধর্মীয় স্থাপনায় হামলা হয়েছে। এই নাশকতারও কোন বিচার নেই। কারণ ইউনুস সরকার আগেই ধর্মীয় সহিংসতাকে রাজনৈতিক কোন্দল বলে ঘোষণা দিয়ে দিয়েছে, যাতে করে দেশ থেকে সকল অমুসলিমদের নিশ্চিহ্ন করা যায়।

অমুসলিমদের সম্পত্তি, ব্যবসা, জমিজমার ওপর দখল চলছে, লুটপাট চলছে। এর সবই ঘটছে সরকারের প্ররোচনায়, ইউনুসপন্থীদের উসকানিতে, বিএনপি-জামায়াত-এনসিপি-হেফাজত-চরমোনাইদের সন্ত্রাসীদের হাতে। জুলাই মাসে যারা তরুণদের উস্কে দিয়েছিল সেই সমন্বয়কেরা গলার রগ মোটা করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে কিন্তু সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলে না। যে শিল্পী-সাংবাদিক-সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করে সকাল-বিকাল, সেই বুদ্ধিজীবীরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলে না। কেন? শুধু মাত্র ডলারের লোভে, ক্ষমতার লোভে। বাংলাদেশ আজ সন্ত্রাসী-জঙ্গি-লুটেরা-ধর্ষক-নিপীড়ক-লোভী-ক্ষমতালিপ্সুদের খেলাঘরে পরিণত হয়েছে। এই বন্দোবস্ত নস্যাৎ করতে হবে। ইউনুসের জঙ্গিবাদ উৎখাত করতে হবে ১৭ নভেম্বর সর্বাত্মক লকডাউন সফল করুন ইউনুসের গদি ছিঁড়ে ফেলুন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি