আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই স্পষ্টবাদী। তার বিভিন্ন মন্তব্য ভাইরালও হয় সামাজিকমাধ্যমে। এবার লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কঙ্গনার কথায়, ভারতের অনেক শিক্ষিত এবং আপাতদৃষ্টিতে আধুনিক মানসিকতার মানুষ এবং চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত লোকজনও গোপনে মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন। কঙ্গনার এই মন্তব্য ঘিরে চলছে আলোচনা। অনেকেই অবশ্য কঙ্গনার কথার সঙ্গে সহমত। একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানা বক্তব্য রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তার পরে দ্বিতীয়বার মেয়ে হয়, তখন বিষয়টা আরও ভালো করে বোঝা যায়। তারা

দেখাতে চান তাদের চোখে পুত্র ও কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও একই ছবি দেখা যায়। বড় পরিবারের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি বলে মত কঙ্গনার। প্রথম কন্যার জন্মের পরে বৈষম্য স্পষ্ট নাও হতে পারে, তবে দ্বিতীয় কন্যার জন্মের পরে অনেক জায়গায় এই মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। সামাজিকমাধ্যমে অনেকেই কঙ্গনার সঙ্গে একমত। অনেকেই আবার তার মন্তব্যের বিপরীতে গিয়ে কথা বলছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল