এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৫

এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৫ |
বাংলাদেশের এলজিবিটি (LGBT) কমিউনিটিকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং সাবেক আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী ও শিল্পী সন্জিবনী সুধা। সম্প্রতি তার ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত "বাংলাদেশের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার ও আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র–৩" শীর্ষক একটি পোস্টে তিনি মোঃ মুনতাসির রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন 'শিবির' এবং সদ্য গঠিত রাজনৈতিক দল 'এনসিপি'-এর সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ এনেছেন। পোস্টে সন্জিবনী সুধা দাবি করেন, মোঃ মুনতাসির রহমান এলজিবিটি কমিউনিটির জন্য বিভিন্ন গোপন পার্টির আয়োজন করতেন, যেখানে পরিচয় যাচাই ছাড়াই অনেককে আমন্ত্রণ জানানো হতো। সুধার অভিযোগ, এই পার্টিগুলোর মাধ্যমে মুনতাসির শিবিরকর্মী

এবং এনসিপি-এর কিছু নেতার সাথে পরিচিত হন এবং তাদের তার পার্টিতে আমন্ত্রণ জানাতেন। পোস্টে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করা হয়েছে: ধর্ষণের অভিযোগ: গত বছর বাসাবো এলাকায় মুনতাসিরের আয়োজিত একটি পার্টিতে একজন নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পোস্ট অনুযায়ী, অভিযুক্ত ধর্ষক ছিলেন একজন শিবিরকর্মী, যার বাবা স্থানীয় জামায়াত নেতা। সাভারের রিসোর্টে হামলা: এ বছরের এপ্রিলে সাভারের একটি রিসোর্টে মুনতাসিরের আয়োজিত পার্টিতে স্থানীয় জনতা ও পুলিশ হামলা চালায়। সুধার দাবি, এই হামলার খবর মুনতাসিরের পরিচিত শিবিরকর্মীরাই ছড়িয়েছিল এবং পার্টিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কয়েকজন সদস্য উপস্থিত থাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এনসিপি-তে যোগদান ও বহিষ্কার: পোস্টে বলা হয়, শিবির ও এনসিপি-এর সাথে কাজের পুরস্কার হিসেবে মুনতাসিরকে এনসিপি-এর জাতীয়

কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে শিবিরকর্মীরাই তার সমকামী পরিচয় প্রকাশ করে দিলে, জনসমর্থন হারানোর ভয়ে এনসিপি তাকে বহিষ্কার করে। নতুন ষড়যন্ত্রের অভিযোগ: এনসিপি থেকে বহিষ্কারের পর মুনতাসির প্রতিশোধ নিতে সিলেটের ট্রান্সনারী সাহারা চৌধুরী রেবিলকে ঢাকায় এনে এলজিবিটি বিয়ের দাবিতে অনশন করান বলে অভিযোগ করা হয়েছে। সুধার মতে, এর উদ্দেশ্য ছিল সমাজে অস্থিরতা তৈরি করা। সন্জিবনী সুধা তার পোস্টে আরও অভিযোগ করেন যে, মুনতাসির রহমান আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন মানবাধিকার কর্মীর তথ্য শিবিরকর্মীদের কাছে হস্তান্তর করেছেন, যার ফলে ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অনেকে হুমকির মুখে পড়েন। সুধা তার নিজের সংগঠন 'ইনক্লুসিভ বাংলাদেশ'-এর ফেসবুক পেজটিও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে

কথা বলায় ১০ বারের বেশি সাসপেন্ড এবং অবশেষে মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন। পোস্টের শেষে লেখক প্রশ্ন তোলেন, "যারা শেখ হাসিনার সকল ভালো কাজের উপকারভোগী হয়েও, স্বাধীনতা-বিরোধীদের সাথে মিশে নিজের কমিউনিটির মানুষ, তাদের এলাই এবং দেশের চরম ক্ষতি করে—তারা মানুষ নাকি অন্য কিছু?" এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এলজিবিটি কমিউনিটির অভ্যন্তরীণ রাজনীতি ও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এর ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তবে, পোস্টে উল্লেখিত মোঃ মুনতাসির রহমান বা অন্য অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের