রহস্যজনক বিস্ফোরণ গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ April, ২০২৫

রহস্যজনক বিস্ফোরণ গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ April, ২০২৫ |
গাজীপুর মহানগরীর গাছা থানায় বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। ১৫ এপ্রিল সকালে নগরীর ৩২নং ওয়ার্ডের বালিয়ারার ডেগের চালা এলাকায় ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতরা হলেন-আবদুল হারিছ (৫৩), তার স্ত্রী আয়েশা বেগম (৪৭) ও ছোট ছেলে মইনুল ইসলাম (১২)। সবাই সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গাঘড়া গ্রামের অধিবাসী। মঙ্গলবার মইনুল, রোববার আয়েশা ও শুক্রবার হারিছ মারা গেছেন। সামায়ুন কবির শাওন বলেন, তার বাবা ও মা পোশাক কারখানায় চাকরি করতেন। আর ছোট ভাই মইনুল ডেগের চালায় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। বিকট শব্দে কক্ষের দরজা ভেঙে বাইরে চলে যায় এবং তিনজনের শরীরে

আগুন ধরে যায়। কিন্তু ঘরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। সকাল ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। শাওন জানান, বর্তমানে তিনি ও তার স্ত্রী ছাড়া তাদের আর কেউ বেঁচে নেই। তদন্ত কর্মকর্তা এসআই কমরুল ইসলাম বলেন, আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে। গ্যাস কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ যা দেখছেন চোখের সামনে, পর্দার পেছনের বাস্তবতা কেমন – সেটা কি জানেন? দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান