লোহাগাড়া থানা থেকে লুটের অস্ত্র বিক্রির মূলহোতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

লোহাগাড়া থানা থেকে লুটের অস্ত্র বিক্রির মূলহোতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবুনিয়া গ্রামের বশির আহমদের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়। ঘটনার সময় নিহত নেজামের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি আটক পুলিশ

সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস্টেবল রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাক নামের ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে লোহাগাড়া থানা পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় গ্রেফতারদের ২ দিনের রিমান্ডে স্বীকারোক্তি অনুযায়ী ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়। তিনিও থানা থেকে অস্ত্র ও নগদ টাকা লুট এবং

অস্ত্র বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে লোহাগাড়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। একই দিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি