৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
     ৮:২৯ পূর্বাহ্ণ

৯৮ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৮:২৯ 157 ভিউ
টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদ। এই মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটিই হয়ে আসছে ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরোনো এ জামে মসজিদে। পালাক্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাঁচজন হাফেজ। এই মসজিদ লাগোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মধুপুরের মরহুম জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর। এর পাশেই চলে কুরআন পাঠ। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কুরআন তিলাওয়াত। মসজিদে দায়িত্বরতরা জানান, কবরের আজাব থেকে মুক্তি পেতে ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিল মারা যান এ

নবাব বাহাদুর। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও এখন পর্যন্ত চলছে এ কুরআন তিলাওয়াত। স্থানীয় সূত্র জানা যায়, সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। ১১৫ বছর আগে সবশেষ নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সম্প্র্রসারণ করে আধুনিক রূপ দেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৪ দশমিক ৫৭ মিটার। সংস্কারের পর মসজিদটি হয় বর্গাকৃতির। করা হয় তিন গম্বুজবিশিষ্ট মুঘলস্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ। মসজিদের মেঝে আর দেওয়াল কাচের টুকরো দিয়ে মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরে খোদাই করা সুনিপুণ কারুকার্য। ভেতরের সব

জায়গাতেই চীনামাটির টুকরো দিয়ে মোজাইক নকশায় অলংকৃত, যার অধিকাংশ ফুলেল নকশা। মসজিদের ভেতরে ঢোকার জন্য পূর্বদিকের বহুখাঁজে চিত্রিত খিলানযুক্ত তিনটি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণে আরও একটি করে পাঁচটি প্রবেশপথ রয়েছে। প্রায় ১০ কাঠা জায়গার ওপর নির্মিত মসজিদটির চারদিক থেকে চারটি প্রবেশপথ ও ৯টি জানালা এবং ৩৪টি ছোট-বড় গম্বুজ রয়েছে। বড় ১০টি মিনারের প্রতিটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট। মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ৫ ফুট উচ্চতা এবং ৩ ফুট প্রস্থের মেহরাবটি দেখতে বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। পূর্বদিকের তিনটি প্রবেশপথ বরাবর পশ্চিমের দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে। ৩০ ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত ১০টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে।

মসজিদে সংরক্ষিত রয়েছে ১৮টি হাড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেল তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। নওয়াব শাহী জামে মসজিদের ইমাম ও খতিব ইদ্রিস হোসাইন বলেন, ৭শ বছরের পুরাতন মসজিদ এবং পাশেই কবরে প্রায় ৯৮ বছর কুরআন তিলাওয়াত হয় ২৪ ঘণ্টা। অনেক পুরাতন মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার কথা জানান তিনি। সরেজমিন দেখা যায়, কবরের পাশে কুরআন তিলাওয়াত অবিরাম চলছে তো চলছেই। একজন পড়ে উঠে গেল অন্যজন কুরআন নিয়ে বসছেন। কুরআনের আয়াতের সেই সুমধুর সুর কবরের চারপাশে প্রতিনিয়তই ধ্বনিত হয়েছে এবং এখনো হচ্ছে। ধনবাড়ী এলাকার রজব আলীসহ কয়েকজন জানান, তাদের জন্মের পর অন্তত ৬০ বছর ধরে কুরআন তিলাওয়াত দেখছেন। অবিরাম কুরআন

তিলাওয়াতের বিষয়টি দেখতে অনেকেই দূরদূরান্ত থেকে আসেন। গাজীপুর থেকে আসা কলেজছাত্র আব্দুল করিম বলেন, মিডিয়ার মাধ্যমে মসজিদ সম্পর্কে জানতে পেরেছি। তাই শুক্রবার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি এবং নিজ চোখে দেখতে এসেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৭ মাসে মাজারে ৯৭ হামলা, ৬১% ধর্মীয় মতবিরোধে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ স্বাদের হালুয়া অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে খাঁটি স্বর্ণ চেনার উপায় সূর্যের শক্তিতে চলে খুদে গাড়ি গণপরিষদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে দেশদ্রোহী ইউনুসের শেষ সময়ের মহাডাকাতি ইউনূসের আয়নায় নিজের মুখ: বাংলাদেশের আসল জালিয়াত কে? জামায়াতের আমীরের ইতিহাস বিকৃতি, বিপজ্জনক রাজনীতির পুরোনো কৌশল ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্যাঙ্গারু কোর্টের রায়ে আইনের অপমান: বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করে দখলদার শাসনের নগ্ন রাজনৈতিক প্রতিহিংসা সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? On Both Sides of the Prison Gate: Bangladesh 2.0 গনপরিষদ নাকি মাইনাস – 2 ? জামায়েতের দুই নীতি নারী এবং মুক্তিযুদ্ধ ভীতি শেখ হাসিনার সঙ্গে জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের কোনো গোপন বিষয়ে একমত হওয়ার দাবিটি ভুয়া। গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা ক্ষমতার আড়ালে পৈশাচিকতা: এপস্টাইন ফাইলস ও সভ্যতার খসে পড়া মুখোশ ৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ: টিআইবি