বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি কিউবা মিচেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি কিউবা মিচেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
অনেক বছর আগে জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবল প্রবাসী ফুটবলারদের আগমনের ধারা। এরপর তারিক কাজী, হামজা চৌধুরীরা দেশের ফুটবলে এসেছেন। তাদের পথ ধরে এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ফুটবোলার কিউবা মিচেল। ১৯ বছর বয়সী উদীয়মান তারকার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। মিচেল আগ্রহ প্রকাশ করায় গতকাল তাকে বাফুফে থেকে মেইল পাঠানো হয়েছিল। রোববার (২০ এপ্রিল) বিকেলে সেই মেইলের উত্তর দিয়েছেন তিনি। মিচেল জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন তিনি। বাফুফেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছেন এই তরুণ ফুটবলার। বাফুফে এবং মিচেলের এজেন্ট আশা করছেন, আগামী মে’র মধ্যেই

তার বাংলাদেশের হয়ে খেলার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও মিচেলের মা বাংলাদেশি। তার বাবা জ্যামাইকান। ২০২২ সালে বর্তমান ক্লাবে বার্মিংহাম সিটিতে যুব ক্যারিয়ার শুরু হয় মিচেলের। এখন সান্ডারল্যান্ডের অ-২১ দলে খেলছেন তিনি। মিচেলের আগে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দেন কানাডার প্রিমিয়ার লিগ ক্লাব ক্যাভালরির হয়ে খেলা সামিত সোমও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন