ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট
বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
আজ (শনিবার) সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’
অধিনায়কের কণ্ঠে প্রস্তুতি নিয়ে তৃপ্তি ঝরলেও প্রথম টেস্টের একাদশ সম্পর্কে ধারণা দেননি অধিনায়ক শান্ত।
জানিয়েছেন টস পর্ব শেষে নিবেন নিজেদের একাদশের সিদ্ধান্ত। তবে ধারণা করা হচ্ছে, সিলেটের স্পোর্টিং উইকেটকে ভাবনায় রেখে তিন পেসার নিয়ে একাদশ সাজারে পারে বাংলাদেশ দল। সঙ্গে থাকতে পারেন দুই স্পিনার ও ৬ স্পেশালিস্ট ব্যাটার। বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ