নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৪:৩৬ অপরাহ্ণ

নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৪:৩৬ 133 ভিউ
গতি দিয়ে পরিচিতি পেয়েছেন, গতিতেই রাজ করছেন নাহিদ রানা। প্রতিপক্ষের পরিকল্পনার বড় একটা অংশও থাকে তাকে ঘিরে। টেস্ট খেলতে আসা জিম্বাবুয়েও শুনেছিল স্পিডস্টারকে নিয়ে প্রশ্ন। তারা দিয়েছেন উড়িয়ে। সেই খোঁচার জবাবে হুংকারই দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল লাক্কাতুরার চা বাগান ঘেরা স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে আজ সংবাদ সম্মেলনে শান্তর কাছেও নাহিদের প্রসঙ্গটি যায়। গতকাল জিম্বাবুয়ের তারকা ব্যাটার শন উইলিয়ামস বলেছেন, নাহিদের গতি নিয়ে তারা চিন্তিত নয়। ওসব আগেও খেলেছেন, বোলিং মেশিনও নাকি বেশি গতিতে বল করে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে বোলিং করেন নাহিদ। প্রতিপক্ষের ব্যাটারের নাকের জলে চোখের জলে করে দেন। শান্ত সেই

বিষয়টিই সামনে এনেছেন। টাইগার অধিনায়ক বলেছেন, ‘ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন—নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।’ প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন একটা ঘুরেফিরে আসছে একটি শব্দ, ‘ছোট দল’। শান্তর দৃষ্টিতে প্রতিপক্ষ বড় না ছোট—এই বিভাজন অপ্রাসঙ্গিক, ‘প্রতিপক্ষ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে, এই ধরনের চিন্তা না করে ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলব, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যেন সেই মন মানসিকতা থাকে।’ নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন টাইগার কাপ্তান, ‘আমি আশা করব সামনে যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।’ সাদা পোশাকের

লড়াইয়ে সিলেট টেস্টে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর জিম্বাবুয়ে। টাইগারদের চেনাজানা মাঠ হলেও, সমীহ করছেন না। নিজ দেশেই সেরে এসেছেন প্রস্তুতির সিংহভাগ। এবার মাঠে সেসব বাস্তবায়নের অপেক্ষায় সফরকারীরা। তার আগে গতকাল প্রচ্ছ্বন্ন হুমকি ছুঁড়েই গেছেন উইলিয়ামস। টাইগাররাও নাছোড়বান্দা। আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। দুই টেস্টের দ্বিতীয়টি চট্টগ্রামে খেলবে দুদল্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার