হিলি দিয়ে চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

হিলি দিয়ে চাল আমদানি বন্ধ, বেড়েছে দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেসরকারিভাবে শুল্কমুক্ত সুবিধায় দেশে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। বুধবার দেশে চাল আমদানি হয়নি। তবে বর্তমানে পূর্বের নিয়ম অনুযায়ী ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে। এই অবস্থায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালে ২-৫ টাকা করে দাম বেড়েছে। বন্দরের চাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, দেশে চালের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার গত বছরের ১১ নভেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়। এর ফলে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে আসছিলেন। প্রতিদিন গড়ে ১২০টি ট্রাকে ভারত থেকে চাল আমদানি করা হয়। শুল্কমুক্ত সুবিধাটির মঙ্গলবার ছিল চাল আমদানি করার

শেষ সময়। ফলে বুধবার থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা আরও জানান, এখন ৬২ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করলে লোকসানের মুখে পড়তে হবে। কারণ দেশে কিছুদিনের মধ্যে বোরো ধান উঠতে শুরু করবে। তাই কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার পূর্বের ৬২ শতাংশ শুল্ক চাল আমদানিতে বলবত রেখেছে। এ কারণে ভারত থেকে চাল আমদানি সম্ভব হচ্ছে না। তবে বাজারে যদি দাম বেড়ে যায় তাহলে আমদানি করা যাবে। হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বর্তমানে যদি কোনো ব্যবসায়ী ভারত থেকে চাল আমদানি করতে চান তাহলে তাকে ৬২ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করতে হবে। এতদিন শুল্কমুক্ত

সুবিধায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করেছেন। বুধবার থেকে শুল্কমুক্ত সুবিধা বন্ধ হয়ে গেছে। এ কারণে বুধবার ভারত থেকে হিলি বন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি। বন্দরের পাইকারি ও খুচরা খোঁজ নিয়ে জানা গেছে, স্বর্ণা ৫ জাতের চাল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৫৪ টাকা, সম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭০ টাকায়, রত্না জাতের চাল ২ টাকা বেড়ে ৫৫ টাকায়, মিনিকেট ৫ টাকা বেড়ে ৭৪ টাকা, গুটি জাতের চাল ৪ টাকা বেড়ে ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের দেওয়া তথ্যমতে, গত বছরের ১১ নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ

পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৫ হাজার ২৭৫টি ভারতীয় ট্রাকে ২ লাখ ২২ হাজার ৮৯০ হাজার মেট্রিকটন নন-বাসমতি (সেদ্ধ) চাল এবং ১ হাজার ২৩টি ট্রাকে ৪০ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি (আতপ) শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!