বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ April, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ April, ২০২৫ |
নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে ৫৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানের ঝরো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া ৫৭ রান করে করেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। বল হাতে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। তিনি ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন। মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। আজ বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৬ রান। এর আগে চলতি আসরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ সেই রেকর্ড ছাড়িয়ে যায়। ৩০০ বলে ২৭৭ রানের টার্গট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত ছিলেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস। বাংলাদেশের ৩৪

রানের জয়ে নাহিদা আক্তার বল হাতে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ