ভারত সিরিজের সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টি মিরপুরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

ভারত সিরিজের সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টি মিরপুরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
মিরপুরের স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে সমালোচনার কমতি নেই। কদিন আগে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেছিলেন, ‘অন্তত টি-টোয়েন্টি যেন ঢাকার বাইরের মাঠে হয়।’ তবে বিসিবি আজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের সিরিজটির চারটি ম্যাচই হবে মিরপুরে। তিন টি-টোয়েন্টির দুটি বসবে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি জানিয়েছে, ১৩ আগস্ট রঙিন পোশাকের সিরিজটি খেলতে ঢাকায় পা রাখবে ভারত। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। টুর্নামেন্টের প্রথম দুই ওয়ানডে বসবে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টিও সেখানেই। বাকি দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুরে। বাংলাদেশের মাটিতে এটাই

হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস