ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প
ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান
মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার
যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না
প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি
ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের প্রভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্রে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল সৈকতের জন্য বিখ্যাত ফিজি। ২০২৪ সালে প্রায় ১০ লাখ পর্যটককে আতিথেয়তা দিয়েছে এই দ্বীপপুঞ্জ।



