পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানার অস্ত্রাগার লুট ও পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নতুন সরকার। এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হান্নান মাসুদ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, পুলিশ হত্যার তদন্ত শুরু হলে আমরা “দেশত্যাগে বাধ্য” হতে হবো। সম্প্রতি এক বক্তব্যে হান্নান মাসুদ দাবি করেন, জুলাইয়ের আন্দোলন ছিল গণআন্দোলন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার দায় আন্দোলনের নেতৃত্বের ওপর চাপানো হলে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে বলে তিনি মন্তব্য করেন। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট সময়কালে সংঘটিত সহিংসতা, থানায় হামলা,

অস্ত্রাগার লুট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনাগুলো পুনঃতদন্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কাঠামো গঠনের প্রস্তুতি চলছে। সরকারি সূত্রের দাবি, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত এসব ঘটনার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হলে আন্দোলনের প্রকৃতি, নেতৃত্বের ভূমিকা এবং সহিংসতার দায় নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলোর দায় নির্ধারণ দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ

প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার