স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল স্বামীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
ভাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান। গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকালে উপজেলা চুমুরদী ইউনিয়ন পূর্বসদরদী গ্রামে মৃত্যু বারেক শিকদারের ছেলে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বদিউজ্জামান সিকদার বলেন, ২০০৭ সালে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করি। আমাদের এক ছেলে ও মেয়ে আছে। আমি দীর্ঘদিন ধরে সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রীর একাধিক মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বারবার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠক হয়। শুক্রবার বিকালে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে আমার

বাড়িতে সালিশে বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করে। পরে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়া হয়। তারপর আমি আধা মণ দুধ দিয়ে গোসল করে পেছনে স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আমার জীবন গড়তে চাই। এ ব্যাপারে ওই নারী কোনো বক্তব্য দেননি। ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে যাই। তার একটি মোবাইল ফোন স্বামীর কাছ থেকে উদ্ধার করে দেই। উভয় পক্ষের লোকজনের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি