২০ মিনিট দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না আল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

২০ মিনিট দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না আল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আল্পনা আক্তার নামে এক শিক্ষার্থী ২০ মিনিট দেরি করে আশায় এস এস সি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়নি দারোয়ান ও শিক্ষক। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পাটগ্রাম হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে পাটগ্রাম উপজেলার কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আল্পনা আক্তার উপজেলার জগতবের ইউনিয়নের আসোয়ারপাড় গ্রামের আতোয়ার রহমানের মেয়ে। বাবা একজন দিনমজুর। স্ত্রী ও তিন মেয়ে নিয়ে তার সংসার। দিনমজুরি করেই তার বড় মেয়ে আল্পনা আক্তারকে পড়াশোনা করান। ওই শিক্ষার্থী নির্ধারিত সময়ে কচুয়ারপাড় বাজারে আসলেও কোন ভ্যান বা রিকশা পায়নি। পরে পার্শ্ববর্তী চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে কেন্দ্রে আসলে তার ২০ মিনিট সময় কেটে যায়। এরপর হুজুর

উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দারোয়ান ও শিক্ষকরা তাকে প্রবেশ করতে বাধা প্রদান করেন। এসএসসি পরীক্ষার্থী আল্পনা আক্তার বলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় আবহাওয়া খারাপ ছিল। কিন্তু বাড়ি থেকে বাজারে আসার পরও কোনো গাড়ি পাইনি। তখন তুমুল বৃষ্টি আসে। পরে আবার বাড়িতে গিয়ে আমার চাচাতো ভাইকে খুঁজে তার মোটর সাইকেলে পরীক্ষা কেন্দ্রে আসি। কিন্তু আমাকে গেটে আটকে রাখে এবং পরে অফিসে নিয়ে বসিয়ে রাখে কমপক্ষে ৩০ মিনিট। কিন্তু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়ার ১০ মিনিট পরই যাই আমি। বাকি সময় অফিসে বসিয়ে রেখে বহুনির্বাচনি পরীক্ষা শেষ করে আমাকে আর পরিক্ষা দিতে দেননি। তারা একটু মানবিক দিক থেকে বিবেচনা করলে আমি পরিক্ষা দিতে পারতাম। একটি বছর

আমার লস হয়ে গেল। এখন আমি কি করবো? আল্পনা আক্তারের মা জাহানারা বলেন,পরীক্ষা দিতে বাহির হয়েও আমার মেয়ে কোন গাড়ি পায়নি। এদিকে আকাশ খুবই খারাপ ছিল। তখন সে বাড়ি চলে গিয়ে চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে আসে। তিনি আরও বলেন, আমার কোন ছেলে সন্তান নেই তিনটি মেয়ে। তার বাবা দিনমজুরি করে মেয়ে পড়াশোনা করেন। এখন একটা বছর নষ্ট হল আমার মেয়ের জীবন থেকে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি, কিন্তু আমাকে কেন্দ্র থেকে অনেক দেরিতে কল করার কারণে আমার কিছু করার ছিলো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার