এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে ‘বহুত্ববাদে’ দ্বিমত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

এনসিসি গঠনে একমত গণঅধিকার পরিষদ, সংবিধানে ‘বহুত্ববাদে’ দ্বিমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে গণঅধিকার পরিষদ।মোট প্রস্তাবনার প্রায় ৮৫ শতাংশের সঙ্গে একমত এবং বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত ও দ্বিমত পোষণ করেছে দলটি। বুধবার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে এ প্রস্তাবনা জমা দেয় গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল। প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে নির্বাচন নিশ্চিত করা; একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না; দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না; এনসিসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত

পোষণ করেছে গণঅধিকার পরিষদ। এনসিসি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল।রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে রাষ্ট্রীয় অঙ্গ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে চলতি বছরের গত ১৫ জানুয়ারি একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। রাষ্ট্রের তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান হবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)। এনসিসির সদস্য হবেন- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা ব্যতীত, আইনসভার উভয় কক্ষের বাকি সব সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্য থেকে মনোনীত

১ জন সদস্য। এ ছাড়া পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় ও সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে দলটি। প্রস্তাবনা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সহ-গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব, কেন্দ্রীয় সদস্য আব্বাসী যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল