৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ April, ২০২৫

৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ April, ২০২৫ |
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল এক ডিমওয়ালা কাতলা মাছ ধরা পড়েছে। উন্মুক্ত নিলামে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা এ কাতলা মাছ কিনে নেন। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার উজানে আরিচা ঘাটের কাছাকাছি পদ্মা নদীতে পাবনার ঢালার চরের জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে জামাল ও তার লোকজন নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। মানিকগঞ্জের আরিচার কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তারা জালে প্রচণ্ড টান অনুভব করেন। এ সময় তারা দ্রুত জাল

টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ। বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য তারা দৌলতদিয়া ফেরি ঘাটে মমিন মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকা দিয়ে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা। সোহেল মোল্লার ব্যবসায়িক অংশীদার মাসুদ মোল্লা বলেন, ২৬ কেজি ওজনের এত বড় কাতলা মাছ সহসা ধরা পড়ে না। মাছটি বিক্রির জন্য অনলাইনে এবং মুঠোফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লাভ পেলে বিক্রি করা হবে। মাছটির পেটে অনেক ডিম রয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর

অধিকাংশ এলাকায় পানির গভীরতা কমে গেছে। তবে কুশাহাটা এলাকায় পানির গভীরতা বেশ ভালো থাকায় মাঝে মধ্যে সেখানে বড় বড় পাঙ্গাশ, কাতলা, রুইয়ের মতো মাছ ধরা পড়ছে; যা এ অঞ্চলের জেলে বা ব্যবসায়ীদের জন্য অনেক সুখবর। তবে অভয়ারণ্য করে বড় মাছগুলোকে রক্ষা করা গেলে তারা ডিম দিয়ে নদীতে মাছের বংশ বিস্তার ঘটাতে পারত বলে তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা