গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ April, ২০২৫

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ April, ২০২৫ |
ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যা চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। মঙ্গলবার বিক্ষোভ মিছিলটি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয়নগর- কাকরাইল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে ইসরাইলি বাহিনী কর্তৃক জঘন্য কায়দায় ফিলিস্তিনী নিরপরাধ নারী শিশুসহ হাজার হাজার মানুষকে গণহত্যার নিন্দা ও এই মুহূর্তে সব ধরনের হামলা এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। এসময়

উপস্থিত ছিলেন-পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জুবের আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, আজহারুল ইসলাম সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, মোড়ল জিয়াউর রহমান, নজরুল ইসলাম, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, হুমায়ুন কবির শাওন, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ, জায়েদুল ইসলাম জাহিদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের বাদল, লায়ন ইমরানুল হক, মহানগর দক্ষিণ নেতা আব্দুর রব, হাজী আমানতুল্লাহ, মামুন মোল্লা, মো. সোহেল, ওদুদ, মামুন, সেন্টু, হাবিব, রানা, জলিল, বাবলা, মনির, সাবেক যুবনেতা মর্তুজা আহমেদ

চৌধূরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি জহুরুল ইসলাম রেজা, স্বেচ্ছাসেবক নেতা জিয়াউর রহমান বিপুল, শাহজাদা নীরব, মুনকার নাকির তিনুন, ইকবাল, ইয়াসিন আরাফাত, লিটন, রিপন, কামাল আহমেদ, বিপ্লব হোসেন, তরুণ পার্টির নেতা মশিউর রহমান মামুন, মাহবুবুল আলম, রুহুল আমিন, মটর শ্রমিক পার্টির নেতা আব্দুর রহিম, শেখ নান্নু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়