হোমকেয়ারে অস্থিরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

হোমকেয়ারে অস্থিরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
নিউইয়র্কের ব্যক্তিগত সহায়তা কর্মসূচি (সিডিপেপ) পাবলিক পার্টনারশিপস লিমিটেড লায়াবিলিটি কোম্পানিতে (পিপিএল) রূপান্তরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত ৩১ মার্চ ফেডারেল বিচারক ফ্রেডেরিক ব্লকের এক টেম্পোরারি রেস্ট্রেইনিং অর্ডারে এই স্থগিতাদেশ দেওয়া হয়। আজ ৪ এপ্রিল এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগ কর্মসূচির রূপান্তর প্রক্রিয়ায় একাধিক প্রযুক্তিগত ত্রুটি থাকায় বহু সেবা গ্রহণকারী ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া, কোনো প্রকার পূর্ব নোটিশ বা আপত্তি জানানোর সুযোগ না দিয়ে সিডিপেপ সেবার পরিবর্তন করা হয়েছে। যা সংবিধান ও মেডিকেইড আইন অনুযায়ী গ্রাহকদের অধিকার লঙ্ঘন

করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, যারা ইতোমধ্যে পিপিএলের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন তারা পূর্বের মতোই সেবা পাবেন। তবে যারা এখনো নিবন্ধিত হননি তাদের জন্য স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা প্রায় ৬ শতাধিক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির মাধ্যমে রূপান্তরের সময়সীমা বাড়ানো হবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এই পরিবর্তনকে প্রয়োজনীয় উল্লেখ করে বলেছেন, সিডিপেপের ব্যয় মাত্র পাঁচ বছরে ৩.২ বিলিয়ন ডলার থেকে ১১.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা নিয়ন্ত্রণে আনতে নতুন ব্যবস্থাপনা জরুরি। তিনি জানান, রাজ্য প্রশাসনের প্রধান লক্ষ্য রোগী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। তবে আগের প্রতিষ্ঠানগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তাদের আর

সময় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট