কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
কুষ্টিয়ার খোকসায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ২০ ঘন্টা পর বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী গ্রেফতারের দাবিতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। এরপর আফজাল কাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার আফজাল কাজী একই গ্রামের মৃত ইমান আলী কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় এক বছর প্রবাসে জীবন যাপন করছেন। তিন

বোনের মধ্যে ধর্ষণের শিকার শিশুটি বড়। পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। অন্য শিশুরা দিনের শেষে বাড়ি ফেরে। তবে ৮ বছর বয়সী ওই মেয়ে শিশুটি পেঁয়াজ কাটতেই থাকে। রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হয়। পথিমধ্যে রাস্তার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে। পরে তাকে (শিশুকে) নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যায় আফজাল কাজী নিজেই। পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্য হয়ে পড়লে ধর্ষণের ঘটনা বেড়িয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে রাতেই ক্ষুদ্ধ গ্রামবাসীর আফজাল কাজীর বাড়ি ঘেড়াও করে।

পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন। খোকসা থানার ওসি বলেন, শিশুটির শারিরীক অবস্থার খোঁজ খবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিশুর চিকিৎসা ব্যবস্থা না থাকায় বুধবার রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরো জানান,এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আফজাল কাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যুতের সাশ্রয়ী স্ল্যাব থাকছে না, কিনতে হবে উচ্চমূল্যে ইউরোপের বাজারে চাহিদা কমছে বাংলাদেশে তৈরি পোশাকের, গার্মেন্টস খাতে বড় ধাক্কা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি নাগরিকত্ব-পাসপোর্ট আর নিরাপত্তার আশায় ১৬ মাসে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ