পণের টাকা না পেয়ে নববধূকে বাড়িতে ঢুকতে বাধা, গেটেই ৪দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

পণের টাকা না পেয়ে নববধূকে বাড়িতে ঢুকতে বাধা, গেটেই ৪দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
৫০ হাজার টাকা পণের টাকা না পেয়ে নতুন বউকে বাড়িতে ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। তবু হাল ছাড়েননি সেই তরুণী। গত চারদিন ধরে শ্বশুরবাড়ির গেটের সামনে পথে বসে রয়েছেন। এ ঘটনা উত্তরপ্রদেশের এ টু জেড কলোনির। স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ায় হানিমুনে যান, নবদম্পতি ধুমধাম করে হোলিও উদযাপন করেন। এরপরই গোল বাঁধে, পণের জন্য নাকি নতুন বউকে বাড়িতিই ঢুকতে দেননি শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি শালিনী সিঙ্ঘলের বিয়ে হয় প্রণব সিঙ্ঘলের সঙ্গে। ১৫ ফেব্রুয়ারি দম্পতি ইন্দোনেশিয়ায় হানিমুনে যান, ফেরেন ১০ দিন পর। এরপর শালিনী ৫ মার্চ পর্যন্ত শ্বশুরবাড়িতেই ছিলেন। হোলির জন্য নিজের বাড়িতে যান। সেখান থেকে ৩০ মার্চ ফিরলে সমস্যার সূত্রপাত

হয়। তাকে দেখে দরজা খুলতে রাজি হয়নি শ্বশুরবাড়ির লোকজন। জোর করে ঢোকার চেষ্টা করলেও গেটে তাকে আটকে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাড়ির সামনে অবস্থান শুরু করেন। শালিনী জানান, ৫০ হাজার টাকা পণ না পাওয়ার কারণে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা এ আচরণ করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্বামী প্রণব। তার পালটা অভিযোগ, আমার স্ত্রী শালিনীই ভয় দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ভীত। বিশেষ করে মিরাটের ঘটনার পর থেকে আমরা আতংকিত। শালিনী আমাদের হুমকি দিয়েছে। তাই নিরাপত্তার কারণে শালিনীকে আমরা বাড়িতে ঢুকতে দিতে পারছি না। এখনও শ্বশুরবাড়ির সামনে বসে রয়েছেন শালিনী। নিউ মান্ডি এলাকার সার্কেল অফিসার রূপালি রাও জানান, এখনও পর্যন্ত তরুণী

কোনো লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ