মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ April, ২০২৫

মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ April, ২০২৫ |
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়াচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরেকটি যোগ করা হবে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতিদিন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে, যা মূলত অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুথিদের হুমকি বন্ধ করার জন্য পরিচালিত হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কার্ল ভিনসন রণতরী হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যুক্ত হবে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক আকাশ সমর্থনকে আরও শক্তিশালী করবে। ২০২৩ সালে

গাজায় আক্রমণ শুরুর পর হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাতে শুরু করে, দাবি করে যে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। হুথিদের হামলার কারণে সুয়েজ খাল হয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ বহন করে। এ কারণে অনেক কোম্পানিকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে আরও কঠোর হামলার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘হুথিদের সামনে দুটি পথ খোলা—আমাদের জাহাজে হামলা বন্ধ করো, তাহলে আমরাও হামলা বন্ধ করব। না হলে আমরা কেবল শুরু করেছি, এবং আসল আঘাত এখনও বাকি।’ তিনি আরও

বলেন, ১৫ মার্চ থেকে হুথিদের ওপর টানা হামলা চলছে, এবং প্রতিদিনই আরও শক্তিশালী আঘাত হানা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ