ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
দেশে পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুই বা তিন দিন বাকি। তার আগে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।ভরিপ্রতি সোনার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৭৭৩ টাকা বাড়ানো হয়েছে।এতে এই মানের সোনার দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে আর কখনো হয়নি। শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল (২৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, শনিবার থেকে

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির