ঘুষ ও চাঁদার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ৫:০৪ অপরাহ্ণ

ঘুষ ও চাঁদার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:০৪ 102 ভিউ
কুমিল্লার মুরাদনগরে ঘুষ চাওয়ার অভিযোগে থানার ওসি এবং চাঁদা না পেয়ে মারধরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসায়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামের এক ইলেকট্রিশিয়ান বাদী হয়ে মামলাটি দায়ে করেন। বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মে এর মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি মেহেদী হাসান (২৮) মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের রৌশন আলীর ছেলে। মামলায় আসামীরা হলেন- মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি উবায়দুল্লাহ হক সিদ্দিকী, আল মামুন, সাজিদ, আরাফাত, আফতাব হোসেন

মিজান, ফয়সাল, এনামুল হক আসিফ, মাহি, ইকরাম, জিসান, সিয়াম, সাইম, নাঈম, মহিউদ্দিন, সাইফুল ইসলাম, তৌহিদ রাসেল, রাসেল, হাবিব, ইমন, ইব্রাহিম, মোস্তাফিজ, আবুল ফয়সাল, মো. মনির ও ইমরান। আদালত সূত্র জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশনে ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবুল কালামের কাছে ২-২৫ নম্বার আসামিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় আসামিরা আবুল কালামকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছাড়িয়ে আনতে থানায় গেলে ওসি জাহিদুর রহমান তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবী করেন। মেহেদী হাসান ওসিকে ঘুষ দিতে রাজি না হওয়ায় ২-২৫ নং আসামিরা ওসির সহযোগিতায় বাদী মেহেদী

হাসান ও তার ভাইকে মব সৃষ্টি করে মারধর করেন। প্রসঙ্গত, গত সোমবার (২৪ মার্চ) ইফতারের আগে বাসস্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ আনে মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী। এ ঘটনায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শ্রমিক দল নেতা আবুল কালাম। পরে আবুল কালামকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। তাকে প্রধান আসামি করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল ফয়সাল। এদিকে শ্রমিক নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে সোমবার রাতেই মুরাদনগর থানার সামনে মিছিল করে বাস মালিক-শ্রমিকের লোকজন। পরে এ ঘটনায় থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলাসহ কয়েকটি অভিযোগে মুরাদনগর থানার

উপপরিদর্শক মো. আলী আক্কাস বাদী হয়ে আরো একটি মামলা করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে যুবদল নেতা মাসুদ রানাকে। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে শ্রমিক দল নেতা আবুল কালাম এবং থানায় হামলার মামলায় গ্রেফতার পাঁচজনসহ ছয়জনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া