একই বংশের ১৪ বাকপ্রতিবন্ধী পরিবারে স্বজনের ঈদসামগ্রী বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

আরও খবর

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

একই বংশের ১৪ বাকপ্রতিবন্ধী পরিবারে স্বজনের ঈদসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন- এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আলোচিত একই বাড়ির ১৪ বাকপ্রতিবন্ধী পরিবারসহ অর্ধশত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ কাজের ভূয়সী প্রশংসা করেন সহনাটী পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমাদের জানামতে- বাংলাদেশ একই বাড়ির বা বংশের ১৪টি পরিবার বাকপ্রতিবন্ধী আর কোথাও নেই। সম্ভবত বিশ্বে অন্যকোনো রাষ্ট্রেও এমন বিরল পরিবার খুঁজে পাওয়া যাবে না। ওরা সমাজে অবহেলিত। সেই অবহেলিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে স্বজনদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজনের উপদেষ্টা শাহীন মাহমুদ। তিনি বলেন, আমি গৌরীপুর সন্তান। দূর থেকে দেখি স্বজনদের মানবিক

কার্যক্রম। আজকে এ কার্যক্রমে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- স্বজন উপদেষ্টা শাহীন মাহমুদ, মো. ইসলাম উদ্দিন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, কোষাধ্যক্ষ শামীম হোসেন আলভী, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আমরা প্রত্যেকটি পরিবারকে একটি মুরগি, ভাতের ও পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি-সেমাই, কিছু নগদ অর্থসহ ঈদসামগ্রী দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল