লুহানস্কে ইউক্রেনের গোলাবর্ষণ, তিন সাংবাদিকসহ নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

লুহানস্কে ইউক্রেনের গোলাবর্ষণ, তিন সাংবাদিকসহ নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
রুশ বাহিনীর দখলকৃত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে ৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন রুশ সাংবাদিকও রয়েছেন। মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে চালানো এই হামলায় রাশিয়ার ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আলেকজান্ডার ফেদোরচাক, জভেজদা টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আন্দ্রেই পানভ এবং ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি প্রাণ হারিয়েছেন। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তদন্ত কমিটি বলেছে, এ ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজন ১৪ বছর বয়সি কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস-এর সাংবাদিক মিখাইল স্কুরাতভ আহত হয়েছেন। তিনি ছররা বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলেও

উল্লেখ করা হয়। রাশিয়ার কড়া প্রতিক্রিয়া এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলাকে ‘নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, ‘আমরা এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করব এবং বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করব। আমরা ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (UNESCO) কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাইবো’। জাতিসংঘের প্রতিক্রিয়া এদিকে পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের দপ্তর বলেছে, ‘আমরা সাংবাদিক হত্যার তীব্র বিরোধিতা করি এবং চাই যে, এমন ঘটনাগুলোর যথাযথ তদন্ত করা হোক’। মূলত, সর্বশেষ এই হামলা চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি