ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
গাজায় চলমান ইসরাইলি নৃশংসতা বন্ধে জরুরিভিত্তিতে মুসলিম দেশগুলিকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি সরকারের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই অপরাধ বন্ধে ইসলামী দেশগুলোর ঐক্যবদ্ধ এবং তাৎক্ষণিক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। নতুন করে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, ইসরাইলের সামরিক বিষয়ক মন্ত্রী কাটজ হুমকি দিয়েছেন, যদি হামাস ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা ইহুদি বন্দিদের মুক্তি না

দেয় তবে গাজার কিছু অংশ তাদের সঙ্গে সংযুক্ত করা হবে। এই অবস্থায় গাজা ও ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের নিন্দা করেছেন আরাকচি। সেই সঙ্গে গাজার নিরীহ নারী ও শিশুদের হতাহতের পাশাপাশি দেশটির অবকাঠামো ধ্বংসের কথা তুলে ধরেছেন তিনি। গাজাবাসিদের দুর্দশার কথা জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা