এনজিও’র পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫
     ৮:০১ অপরাহ্ণ

এনজিও’র পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৮:০১ 105 ভিউ
কুমিল্লার চান্দিনায় এনজিও’র দুই কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাস্তা থেকে একদল যুবক তাদের অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন করে। এ সময় মোবাইল ফোনে ধারণ করা হয় নগ্ন ভিডিও। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে অভিযুক্তরা। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ের একটি বাগানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন আইডিএফ নামে একটি এনজিও’র চান্দিনা শাখার কর্মী। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেছেন ভুক্তভোগী তারেক রহমান। আইডিএফ এনজিও সূত্রে জানা

যায়, তাদের এক পুরুষ ও এক নারী কর্মী চান্দিনার তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ফেরার পথে কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য খামারের পাড়ে নিয়ে যায়। এ সময় তাদের আদায় করা কিস্তির ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদের তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে আটকে রাখে ওই যুবকরা। পরে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তারা। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে

টাকা দাবি করে। এ সময় ওই নারী তার বোনের মোবাইল ফোনে কল করেন এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন অব্যাহত রাখে তারা। একপর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। আইডিএফ এনজিও’র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, রাস্তা থেকে আমাদের জোর করে বাগানে নিয়ে যায়। সেখানে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে যৌন নির্যাতন করে। তখন তারা নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে। সেই ভিডিও ভাইরাল করার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। তখন বিকাশে ২০ হাজার

টাকা পাঠানোর পর তারা বাকি টাকা চায়। টাকা না দিলে ভিডিও ডিলিট করবে বলে জানায় তারা। তিনি আরও বলেন, ২০ হাজার টাকা নেওয়ার পরও তারা আমার সহকর্মীকে নির্যাতন করতে থাকে। পরে গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় আনা হয়। আজ দুপুরে চারজনের বিরুদ্ধে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া