মার্কিন বিমানবাহী রণতরীতে ১৮টি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫

মার্কিন বিমানবাহী রণতরীতে ১৮টি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ |
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দেওয়া এক ভাষণে সারি বলেন, ‘মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৪৭টির বেশি বোমা ফেলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীও মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিছপা হবে না’। ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান, মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। এরই জবাবে ইয়েমেনি বাহিনী ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই হামলার প্রেক্ষাপট

হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বিত বিমান হামলাকে উল্লেখ করেন। যা মূলত ইসরাইলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে চালানো হয়েছে। এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুথি রোববার এক ঘোষণায় বলেন, গাজা উপত্যকার সীমান্ত খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইয়েমেন ইসরাইলি জাহাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। একই সঙ্গে আল-হুথি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইলগামী কোনো জাহাজকেই আমরা ছাড় দেব না এবং যে কোনো সময় সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে’। আবদুল-মালিক

আল-হুথি এর আগে ইসরাইলকে চার দিনের সময়সীমা দিয়েছিলেন। যাতে তারা গাজার সীমান্ত খুলে দিয়ে সাহায্য প্রবেশের অনুমতি দেয়। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে বিএনপির দুই এমপির প্রতিষ্ঠানের গোপন প্রস্তাব বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা