ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ
মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা
চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র
সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি
বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ
সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কৃষকরা। নির্যাতনের শিকার ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরইল গ্রামের মোতালেব শেখের ছেলে।
এর আগে শনিবার বিকালে স্বরূপপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। রাতেই বাংলাদেশিকে নির্যাতন করে বিএসএফ।
নির্যাতনের শিকার ফারুক জানান, শনিবার রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় বিএসএফ তাকে আটক করে। আটকের পর বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার
গলায় দড়ি বেঁধে টানতে টানতে মৃত ভেবে সীমান্তের দিকে ছুড়ে ফেলে দেয়। এরপর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম বলেন, কৃষকরা মাঠে গেলে আহত অবস্থায় ওই যুবককে দেখতে পান। তারা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ওই হাসপাতাল থেকে নিয়ে যান। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশি নির্যাতনের তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকা ও বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।