বিমানবন্দরে ১৭৮ আরোহী নিয়ে বিমানে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

বিমানবন্দরে ১৭৮ আরোহী নিয়ে বিমানে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৭৮ যাত্রী। অগ্নিকাণ্ডের সময় তারা বিমানের ভেতরে ছিলেন। শুক্রবার ( ১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। এ সময় বিমানে ছয় ক্রুসহ ১৭৮ যাত্রী ছিলেন। বিমান সংস্থার এক মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০, ফ্লাইট কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানটিকে ডেনভারে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানে অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, বিমানে থাকা যাত্রীরা বিমানটি খালি

করার সময় বিমানের ডানা থেকে জোর করে বেরিয়ে আসেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে, অবতরণের পর বিমানটি গেটের দিকে যাচ্ছিল । এ সময় বিমানের ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান মুমিনুলের রেকর্ড ভাঙলেন মুশফিক আইপিএলে কোহলির নতুন রেকর্ড ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২ হাজার অন্যের সুখে খুশি হোন— তবেই আপনার জীবনেও খুলবে রহমত ও বরকতের দরজা জাবিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, গালাগাল ও হুমকির অভিযোগ পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি গুগলের ফ্রি ১৫ জিবি স্টোরেজ বন্ধ হওয়ার খবরটি কি সত্য? বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী?