আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
মাগুরা শহরের নোমানী ময়দানে আছিয়ার জানাজা শেষ হওয়ার পরই ধর্ষণের ঘটনায় জড়িত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপাড়ায় একই বাড়িতে বসবাস করতেন শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জাহেদা এবং দুই ছেলে রাতুল, সজিব। শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিছিল নিয়ে ওই বাড়িটিতে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়। তবে ওই পরিবারের অভিযুক্ত চার আসামি গ্রেফতার হওয়ার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিল। মাগুরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিপন হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাই। আমরা অগ্নিনির্বাপণ গাড়ি নিয়ে রওনা দিলেও মাঝপথে গ্রামের বিক্ষুব্ধরা

আমাদের গতিরোধ করলে ফিরে আসতে বাধ্য হয়েছি। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। গত ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা

মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। আজ ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ