যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, যা বললেন এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ March, ২০২৫

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, যা বললেন এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ March, ২০২৫ |
ইউক্রেনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রাজধানী আঙ্কারায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তুরস্কের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। তুরস্ক শুধু শান্তি চায়। খবর ইয়েনিশাফাকের। এদিকে বুধবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন শান্তির পথে অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ওই পোস্টে জেলেনস্কি উল্লেখ করেছেন, ইউক্রেন তার অংশীদারদের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ কাজ করতে ‘প্রতিজ্ঞাবদ্ধ’। ইউক্রেনীয় নেতা বলেন, মূল বিষয়টি হলো— আমাদের অংশীদাররা নিশ্চিত করতে পারবেন কি-না যে, রাশিয়া প্রতারণা না করে সত্যিকার অর্থে যুদ্ধের অবসান ঘটাবে। কারণ এই মুহূর্তেও

রুশ হামলা থামেনি। জেলেনস্কির দাবি, প্রতিরাতে ইউক্রেনে ‘প্রায় একশ’ শাহেদ ড্রোন হামলা চালানো হয় এবং সেগুলো ধ্বংসও করা হয়। তবে কিছু হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, আমাদের শান্তির দিকে এগোতে হবে। নিরাপত্তার গ্যারান্টির দিকে যেতে হবে এবং আমাদের বন্দিদের মুক্ত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়