বিক্ষোভের নগরী পরিণত হয়েছে ঢাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫
     ১০:০৭ অপরাহ্ণ

আরও খবর

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা

চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র

সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি

বিক্ষোভের নগরী পরিণত হয়েছে ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:০৭ 109 ভিউ
গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই বিভিন্ন দাবিতে নানা পেশার মানুষ রাস্তায় ঢাকার রাস্তায় নামছে, বিক্ষোভ করছে। খবর নিক্কেই এশিয়ার জরিমানা বৃদ্ধির প্রতিবাদে রিকশাচালক, কর বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই অবরোধ করছে রাস্তা। অর্থাৎ, বিক্ষোভের শহরে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রায় ২৪ মিলিয়ন জনসংখ্যার এই বিশাল শহরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিবাদ বা বিক্ষোভ হয়। এতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। জুলাই-আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকায় নিয়মিত বিরতিতে বিক্ষোভ দেখা যাচ্ছে। যদিও অন্তর্বর্তী

সরকার দায়িত্ব নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, এটি একটি ক্রমবর্ধমান গণতান্ত্রিক স্পেসের লক্ষণ, যদিও প্রাথমিকভাবে এটি কিছুটা অসংগঠিতভাবে বিকশিত হয়েছে। বিকল্প কী? কেউ যদি তাদের দাবি তুলতে না পারে তবে কি সেটা ভালো? হাসিনার বিরুদ্ধে কঠোরভাবে শাসনব্যবস্থা পরিচালনার অভিযোগ আনা হয়েছে। তার শাসনামলে খুন, অধিকার লঙ্ঘন, অপহরণ এবং দুর্নীতির মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। সমালোচকরা বলছেন, অভুত্থানে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত হাসিনার পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ২০০৯ সালের পর থেকে নিয়মিতভাবে মত প্রকাশের স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালায়। সাম্প্রতিক এক বিক্ষোভে দেখা গেছে, হাসিনার বিরুদ্ধে অভুত্থানে আহত কয়েক ডজন মানুষ দ্রুত ও উন্নতমানের

চিকিৎসা সেবার দাবিতে হাসপাতালের বেড ছেড়ে বেরিয়ে আসে। এ সময় তারা শাহবাগ অবরোধ করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সমাজের বিভিন্ন অংশের পুঞ্জীভূত হতাশা এখন তাৎক্ষণিকভাবে প্রকাশ পাচ্ছে। তিনি আরও বলেন, মনে হচ্ছে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) নির্ভর করার মতো পেশাদার ও নৈতিকভাবে শক্তিশালী আইন প্রয়োগ কাঠামো তৈরি করতে পারেনি, যা এই অস্থিতিশীলতার কারণ। কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে কিছু অনুমান অনুযায়ী, হাসিনার পতনের পর থেকে ঢাকায় বিক্ষোভের সংখ্যা ১২০টিরও বেশি। নতুন সরকার শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে সঠিক পথে আনার এক কঠিন কাজ মোকাবিলা করছে। কারণ, ১৭ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটি সম্ভবত বছরের শেষ নাগাদ নতুন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। গত মাসে চাকরি

হারানো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য নিরাপত্তাবাহিনী লাঠি, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একজন ক্ষুব্ধ শিক্ষক নিক্কেই এশিয়াকে জানিয়েছেন, আমাদের ওপর অবিচার করা হয়েছে। প্রতিবাদ চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের মেয়াদে সব দাবি দাবি পূরণ করতে পারছি না। তবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবিসহ কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণ করার চেষ্টা করছি। এক মাস আগে হোটেল, রেস্তোরাঁ, টেলিযোগাযোগ-ইন্টারনেট, ওষুধ, কোমল পানীয় এবং সিগারেটসহ ১০০ টিরও বেশি পণ্য ও সেবার ওপর কর বৃদ্ধির প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদ শুরু হয়। তবে ক্রমবর্ধমান দাম, তীব্র যানজট, বেকারত্বের এমন

শহরে প্রতিনিয়ত বিক্ষোভে সবাই খুশি নন। ঢাকার বাসিন্দা রওসন আরা বলেন, শহরের সর্বত্র বিক্ষোভকারীদের কারণে আজকাল যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। ফেব্রুয়ারির শুরুতে উত্তেজনা চরমে ওঠে যখন হাজার হাজার বিক্ষোভকারী শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউনূসের সঙ্গে এক বৈঠকে আইনশৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের আহ্বান জানায়। বিএনপি জানায়, সরকার দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্থিরতার সাম্প্রতিক ঘটনার দায় এড়াতে পারে না। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেছেন, বিক্ষোভ এবং সহিংসতার ঢেউ সাময়িক হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জনতার শাসন স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে