জেলেনস্কির প্রশংসা করে যে বার্তা দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

জেলেনস্কির প্রশংসা করে যে বার্তা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চিঠি পড়িয়ে শোনান। এসময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে।এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সঙ্গে বসছে’। তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন

সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে। ওদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে। এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম