গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা সংকটাপন্ন: ভ্যাটিকান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা সংকটাপন্ন: ভ্যাটিকান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
গুরুতর শ্বাসকষ্টের সংকটে পড়েছেন পোপ ফ্রান্সিস। বর্তমানে দুই ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। ৩ মার্চ (সোমবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ৮৮ বছর বয়সি এই ধর্মগুরু দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রোমের জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তার ফুসফুসে বড় পরিমাণে শ্লেষ্মা জমে যায়, যা দুই দফা তীব্র শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া, তিনি ব্রঙ্কোস্পাজমেও (ফুসফুসের বায়ুপথ সংকুচিত হয়ে যাওয়া, যা হাঁপানির মতো) আক্রান্ত হন। চিকিৎসকরা দুটি ব্রঙ্কোস্কোপি করে তার শ্বাসনালির পরিস্থিতি মূল্যায়ন করেন এবং এই প্রক্রিয়ায় তার ফুসফুস থেকে প্রচুর শ্লেষ্মা অপসারণ করা হয়। শ্বাসপ্রশ্বাস

স্বাভাবিক রাখতে তাকে ‘নন-ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন’ দেওয়া হয়। চিকিৎসকদের ভাষায়, তার অবস্থা এখনো সংকটপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন। তবে চিকিৎসার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। দীর্ঘ অনুপস্থিতি রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শারীরিক জটিলতার শিকার হয়েছেন। তরুণ বয়সে প্লুরিসিতে আক্রান্ত হওয়ার কারণে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল, ফলে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে থাকেন। দুই ফুসফুসে নিউমোনিয়া একটি মারাত্মক সংক্রমণ, যা প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাস নিতে সমস্যা তৈরি করতে পারে। সোমবার হাসপাতালে থেকেই তিনি একটি নতুন বার্তা প্রকাশ করেন, যেখানে আন্তর্জাতিক

সংস্থাগুলোর যুদ্ধ প্রতিরোধে ক্রমাগত ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ভ্যাটিকান জানিয়েছে, ফেব্রুয়ারি ১৪ তারিখে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, যা তার ১২ বছরের পোপতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম অনুপস্থিতি। তবে তিনি হাসপাতাল থেকেই বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করেছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি কিছুটা কাজ করছেন। চিকিৎসকরা কবে নাগাদ তিনি সুস্থ হয়ে উঠবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ