যুক্তরাষ্ট্র বনাম চীন-কানাডা-মেক্সিকো: শুল্ক আরোপের খেলা শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্র বনাম চীন-কানাডা-মেক্সিকো: শুল্ক আরোপের খেলা শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
একদিকে কানাডা, মেক্সিকো ও চীন, অন্যদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র।পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা শুরু হয়ে গেছে। ট্রাম্পের এবারের বাণিজ্য যুদ্ধের শুরুয়াত হয়তো এটিই। মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ আর চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। মঙ্গলবার এ শুল্ক কার্যকর হয়। গত ফেব্রুয়ারিতে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। ফলে এখন চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ২০ শতাংশ। এদিকে মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার থেকে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান

পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। এদিকে চীনও মার্কিন আমদানি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বেইজিংয়ের দেওয়া ঘোষণায় বলা হয়, মুরগি, শূকর, সয়াবিন, গরুর মাংসসহ গুরুত্বপূর্ণ মার্কিন পণ্য তাদের শুল্কের তালিকায় রয়েছে। পাশাপাশি, মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণের আওতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এটি আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। তবে ইতোমধ্যে চালান হয়ে যাওয়া পণ্য আগামী ১২ এপ্রিল পর্যন্ত শুল্কের আওতামুক্ত থাকবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া

শেইনবাউম বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকো পাল্টা শুল্কের মাধ্যমে জবাব দেবে। শেইনবাউম আরও বলেন, তিনি আসছে রোববার মেক্সিকো সিটির কেন্দ্রীয় প্লাজায় একটি পাবলিক ইভেন্টে এ শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ