ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
কেন নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ, জানালেন প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।’
তিনি বলেন, আগামীকাল তিনি শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না। এজন্য নতুন উপদেষ্টা যোগ করা হলো।





